১৫ অক্টোবর পর্যন্ত ২ শর্তে বদলির আবেদন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের

১৩ অক্টোবর ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) © সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। শিক্ষক-কর্মচারীদের বদলিবিষয়ক এ কার্যক্রম শেষ হবে আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর)। বদলি নিতে আগ্রহী শিক্ষক–কর্মচারীরাে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২টি শর্ত পূরণ সাপেক্ষে কর্মকর্তা-কর্মচারীদের বদলির আবেদন করতে বলা হয়েছে। শর্ত দুটি হলো—১. বর্তমান কর্মস্থলে চাকরিকাল ৩ বছর পূর্ণ হতে হবে ও ২. বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের জন্য ‘সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তা বদলি নীতিমালা-২০২৪’ জারি করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জারি করা নীতিমালার অনুচ্ছেদ ৪ (খ) অনুযায়ী, প্রতি বছর এপ্রিল ও অক্টোবর মাসে শিক্ষক-কর্মকর্তারা যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে উল্লিখিত শর্তে সরাসরি (অনলাইনে) আবেদন করতে পারবেন। 

আবেদন যেভাবে
মাউশির এই লিংকে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বদলি হতে ইচ্ছুক শিক্ষক-কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

ট্যাগ: বদলি
‘নেইমার ৯০ মিনিট খেলতে পারে, আমিও ৯০ মিনিট মাঠে থাকতে পারি’
  • ২৪ জুন ২০২৬
ঋণের জালে অর্থনীতি: খেলাপি ঋণ , ডিস্ট্রেসড লোন ও দেউলিয়াত্ব…
  • ২৪ জুন ২০২৬
পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া
  • ২৪ জুন ২০২৬
ঈশ্বরগঞ্জে পুকুরপাড়ের গাইড ওয়াল অপসারণের অভিযোগ, এক মাসেও প…
  • ২৪ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
  • ২৪ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেল যেসব দল
  • ২৪ জুন ২০২৬