এসএসসি ফরম পূরণ

অতিরিক্ত অর্থ ফেরত নিতে ১১ তদারকি টিম গঠন

২১ নভেম্বর ২০১৮, ১০:০২ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে  অতিরিক্ত অর্থ গ্রহণের যে অভিযোগ ওঠেছে তার তথ্য সংগ্রহ করে অতিরিক্ত অর্থ ফেরত দিতে ঢাকায় ১১টি তদারকি টিম গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার অতিরিক্ত টাকা ফেরত এবং জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। 

শিক্ষামন্ত্রীর নির্দেশের পর মাউশির একজন কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার স্কুলের একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে দিয়ে টিম গঠন করে মঙ্গলবার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এতে বলা হয়ছে, দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি এবং বিভিন্ন খাতে অর্থ আদায় করছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত অর্থ আদায় বিধি পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

ঢাকা মহানগরীতে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি গ্রহণ সংক্রান্ত বিষয়ে ১১টি তদারকি টিম গঠন করা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণকৃত শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠান হতে সংগ্রহকরণ। ওই তালিকা প্রতিষ্ঠান প্রধান সরবরাহ করবেন। তালিকায় বর্ণিত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে এসএসসি পরীক্ষার ফরম পূরণে কি পরিমাণ ফি দিয়েছেন তার প্রমাণ সংগ্রহ।
 
‘এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফি এর বাইরে বিভিন্ন নামে ও খাতে অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ। এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষাবোর্ড নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন নামে ও খাতে অতিরিক্ত অর্থ আদায় হয়ে থাকলে তা চিহ্নতকরণ ও সংশ্লিষ্ট অভিভাবকদের ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ।
 
অনধিক পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে মাউশি। মাউশির অপর এক আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষাবোর্ড নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন নামে ও খাতে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত অর্থ আদায় হয়ে থাকলে অভিভাবকদের ফেরত দিতে হবে।
 

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬