নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে আবু সাঈদ

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ © সংগৃহীত

মাধ্যমিক শ্রেণির বার্ষিক পরীক্ষার পরমার্জিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নির্দেশিকায় দেখা গেছে নবম শ্রেণির বাংলা বিষয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে নিয়ে তৈরি করা হয়েছে নমুনা প্রশ্ন। 
নমুনা প্রশ্নে আবু সাঈদের একটি ইলাস্ট্রেশনযুক্ত ছবি দিয়ে শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে মূল্যায়ন নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। এই নমুনা প্রশ্ন মাথায় রেখে বিদ্যালয়গুলোকে নিজেদের মতো করে প্রশ্নপত্র প্রণয়নের কথা বলা হয়।

ওই নমুনা প্রশ্নের একাংশে আবু সাঈদকে নিয়ে কৌশিক সরকারের আঁকা একটি ইলাস্ট্রেশন স্থান পেয়েছে। ওই ইলাস্ট্রেশনটি যুক্ত করে নমুনা প্রশ্নে বলা হয়েছে নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
 
ক. ছবির বিষয় এবং চিত্রশিল্পী/চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা কর।
খ. ছবিটি ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার মূল চেতনা তুলে ধরে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

পরমার্জিত প্রশ্নকাঠামোয় দেখা গেছে, বাংলার রচনামূলক দৃশ্যপটনির্ভর অংশে ২০ নম্বর প্রশ্নে কোটা সংস্কার আন্দোলনের  অন্যতম নায়ক আবু সাঈদের ছবি আঁকা নিয়ে রয়েছে প্রশ্ন।

প্রশ্নে ওই ছবি থাকার ফলে শিক্ষার্থীরা আবু সাঈদ ও কোটা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন বলে মনে করেন শিক্ষাবিদেরা। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, এই নমুনা প্রশ্ন কোনোভাবেই হুবহু ব্যবহার করা যাবে না। এই নমুনা প্রশ্নের আলোকে এই বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে শিখনকালীন মূল্যায়নে ৩০ শতাংশ ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ৭০ শতাংশ নম্বর রেখে পরিমার্জিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

এমপির ভাগিনা পরিচয়ে এডিপির ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বিএ…
  • ১৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড কি ফুটবলের ভারত-পাকিস্তান
  • ১৩ জুলাই ২০২৬
বরিশালের পথে প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ১৩ জুলাই ২০২৬
প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence