জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ হাজার ৯৯৫ জন

০১ নভেম্বর ২০১৮, ০৬:১৮ PM

© ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬৪ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন ৩৪ জন।

বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাব-কমিটির তথ্যানুযায়ী, প্রথম দিন ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

প্রথম দিন সকাল ১০টা থেকে জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো ঢাকা বোর্ডের- ১৪ হাজার ১৩১ জন (২ দশমিক ১৭ শতাংশ)। সবচেয়ে কম অনুপস্থিতি ছিলো  সিলেট বোর্ডে। ২ হাজার ৯৮৬ জন (২ দশমিক ০৮ শতাংশ)। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ২১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৭ জন, রবিশাল বোর্ডের আটজন, ঢাকার ছয়জন, কুমিল্লার দুইজন এবং দিনাজপুর বোর্ডের একজন পরীক্ষার্থীকে ‘অসুদপায় অবলম্বনের জন্য’ বহিষ্কার করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবার জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। গত বছরের চেয়ে এ বছর ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন অংশ নিয়েছিল। এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন। 

উল্লেখ্য, গত বছর জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে ৬০ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছিল ১৫ জন। দেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে ১৫ নভেম্বর পর্যন্ত এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা চলবে।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬