বিদ্যালয়ে তিন দিন অনুপস্থিত থাকলে বাধ্যতামূলক ছাড়পত্র, বিজ্ঞপ্তি প্রকাশ

০৪ জুলাই ২০২৪, ০৯:৪৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি

ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি © সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পরপর তিন দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানো ছাড়াই স্কুল হতে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকলে প্রতিদিন ৫০ টাকা জরিমানা এবং স্কুল পালালে ১০০ টাকা জরিমানা দিতে হবে।  যা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে আলোচনা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের বিধান কোথাও নেই। ফেনীর অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও এভাবে জরিমানা আদায় করা হয় না। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘স্কুল থেকে আমার বাসা কিছুটা দূরে হওয়ায় মেয়েকে নিয়মিত ক্লাসে পাঠানো সম্ভব হয় না। তবে অনুপস্থিতির জন্য কর্তৃপক্ষ কঠোর হবে এটি ইতিবাচক। তাই বলে এমন একটি সিদ্ধান্ত কোনোভাবে কাম্য নয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের মনের ওপর প্রভাব পড়বে। কর্তৃপক্ষ কেন এমন উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে জানি না।’

ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, শতভাগ উপস্থিতি, ভালো ফলাফল নিশ্চিত করা ও শৃঙ্খলা রক্ষায় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এ নিয়ম চালু করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী অসুস্থতা বা যৌক্তিক কারণে ক্লাসে অনুপস্থিত থাকলে পরবর্তী উপস্থিতির দিনে ছুটি মঞ্জুর করে নিতে পারবে।

তিনি আরও বলেন, শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে এটি কার্যকর হয়েছে। 

ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র দেওয়ার বিধান নেই। ক্ষেত্র বিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়ত জরিমানা আদায় করতে পারে। তবে এভাবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence