সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ মন্ত্রণালয়ের

০৫ এপ্রিল ২০২৪, ১১:১৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ © সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন হোসেনকে পদ থেকে অপসারণ ও তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য এবং তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ হতে অপসারণ করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্রটি পাঠানো হয়েছে।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬