আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

০৫ মার্চ ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্টদের সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

মঙ্গলবার (৬ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, করোনাভাইরাসের পূর্বে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করা হত। আমরা পূর্বের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে।

আরও পড়ুন: আগামী বছরের এইচএসসি পরীক্ষা কবে— জানাল ঢাকা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হত। করোনার কারণে শিক্ষা সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারব।

এদিকে একাধিক শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছিলেন। এপ্রিলের শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করায় পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজন করা কঠিন। এজন্য আগামী বছরের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বছরের এইচএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার আরও বলেন, আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়ার। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত অর্থাৎ ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9