এইচএসসির সূচি নিয়ে ছড়ানো তথ্যটি সঠিক নয়

২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
এইচএসসির সূচি নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট

এইচএসসির সূচি নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ জুলাই শুরু হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনও ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে যেকোনও তথ্য জানতে ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

ফেসবুকে ছড়ানো প্রায় একই ধরনের স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘হট ব্রেকিং। এইচএসসি ২০২৪ এর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি জুলাই মাসের ৩ তারিখ।’ বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে এ তথ্য ছড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার (২৮ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ধরনের কোনও তথ্য আমরা প্রকাশ করিনি। ওয়েবসাইটেও দেওয়া হয়নি।’

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে শুধু কাঠামোগত উন্নতি নয়, বাড়াতে হবে গবেষণাও: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়। কোনও তথ্য জানতে হলে সবাইকে সেখানে দেখতে হবে। কারা এ তথ্য ছড়াচ্ছে, তাও জানি না।’

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9