৯ বছর পূর্ণ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয়

০১ নভেম্বর ২০২৩, ১০:২২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
৯ বছর পূর্ণ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয়

৯ বছর পূর্ণ না হলে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন নয় © ফাইল ফটো

প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলতি বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাই প্রথমবারের মতো শিক্ষা বোর্ডে নিবন্ধিত হচ্ছেন। বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এ রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। শিক্ষানীতি অনুযায়ী ৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থী প্রতি ৫৮ টাকা ফি দিতে হবে।

জানা গেছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মাধ্যমিকের এন্ট্রি শ্রেণিটির শিক্ষার্থীদের তথ্য শিক্ষা বোর্ডগুলো কাছে থাকবে। অষ্টম ও নবমে রেজিস্ট্রেশনের সময় এ রেজিস্ট্রেশনের তথ্যও ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর কর্তারা। 

৬ষ্ঠা শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না।

শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, চলতি বছর থেকেই ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। শিক্ষার্থীর তথ্য এর মাধ্যমে বোর্ডগুলোতে সংরক্ষিত থাকবে। ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে প্রকাশিত রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে।

আর সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। শিক্ষানীতি অনুযায়ী ৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে।

এরপর চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে পারবে স্কুলগুলো। 

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকে টাকা জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।  

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬