মাধ্যমিক স্কুলে ২৪ অক্টোবর ভর্তি আবেদন শুরু, শেষ ১৪ নভেম্বর

১৭ অক্টোবর ২০২৩, ১১:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু হচ্ছে

মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু হচ্ছে © ফাইল ছবি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আবেদন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অন-লাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে আগামী ২৪ অক্টোবর থেকে। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর বেলা ৫টায়।

এতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন কি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল হতে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

প্রার্থীগণ আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ০৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

উল্লেখ্য, ঢাকা শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ২০২৪ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল দৈবচয়ন প্রক্রিয়ার বাইরের প্রতিষ্ঠানসমূহকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত ভর্তি নীতিমালা অনুযায়ী) ভর্তি কমিটির প্রতিনিধির উপস্থিতিতে দৈবচয়ন কার্যক্রমের আয়োজন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিটাল দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যতিত অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া জাতীয় শিক্ষানীতি-২০১০ ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী-২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারিত হবে।

এছাড়া, ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত শিক্ষক/শিক্ষিকা কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের (যদি থাকে) ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।

সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence