নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেল ২০ লাখ টাকা

০২ আগস্ট ২০১৮, ০২:১৬ PM

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে তাদেরকে এই টাকা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তাদেরকে এই অনুদান দেওয়া হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি শেখ হাসিনা সমাবেদনা জানান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এদিকে শিক্ষার্থীদের আন্দালনের মুখে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ইউনিফর্ম পড়েই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। টানা পঞ্চম দিনের মত চলা এই আন্দোলনে দোষী চালকের শাস্তি ও নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবির পাশাপাশি ড্রাইভারদের লাইসেন্সও চেক করছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ, ফার্মগেট, গুলশান, শেওড়াপাড়া, উত্তরা হাউজবিল্ডিং, ধানমন্ডি ২৭ , আজিমপুর, মিরপুর এবং আসাদগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অবরোধ চলছে সাভারের মহাসড়কেও।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬