ফল চ্যালেঞ্জের আবেদন করেছেন ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী

০৬ আগস্ট ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। আগামী ২৮ আগস্ট খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের আবেদন করেছেন। এই খাতাগুলো পুনর্মূল্যায়নের কাজ করছে বোর্ড।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খাতা মূল্যায়নের কাজ চলমান রয়েছে। সব বোর্ডের খাতা চ্যালেঞ্জের ফল আগামী ২৮ আগস্ট একযোগে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। 

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬