এসএসসি পরীক্ষার কেন্দ্রে অনিয়ম, সচিবকে অব্যাহতি

০৩ মে ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নীলফামারীর ডিমলা খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব মো. মোফাক্কেরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডিমলা ইউএনও বেলায়েত হোসেন অফিস আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত ওই অফিস আদেশ জারি করা হয়।

একই সঙ্গে জারি করা আদেশে উপজেলার সহকারী প্রোগ্রামার মো. রেদওয়ানুল রহমানকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসির নতুন বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জানা গেছে, খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসচিব প্রধান শিক্ষক মো. মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে সিট প্ল্যানে দুর্নীতি, নকল ও মোবাইল সরবরাহের অভিযোগ উঠে। এ বিষয়ে একজন অভিভাবক নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ দেন।

ডিসি অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেন ওই কর্মকর্তা। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রসচিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬