রাত পোহালেই এসএসসি পরীক্ষা, সন্ধ্যায় কাব্যর আত্মহত্যা

৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
কাব্য

কাব্য © সংগৃহীত

বাবা-মায়ের ওপর অভিমান করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাব্য (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। নিহত কাব্য গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র ও পৌর বাজারের কাপড় ব্যবসায়ী লিটনের বড় ছেলে। 

স্থানীয়রা জানান, যমজ দুই ভাই কাব্য ও তীর্থ রবিবার থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসির পরীক্ষার্থী ছিল। তারা আরো জানান, বাবা-মায়ের ওপর অভিমান করেই সবার অজান্তে কাব্য আত্মহত্যা করেছে।

তবে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় কাব্য আত্মহত্যা করেছে।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬