দুমকিতে ১১৪ কৃতি শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

১০ এপ্রিল ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকীতে মাধ্যমিক পর্যায়ের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১১৪টি ট্যাব তুলে দেয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের হাতে এসব যা তুলে দেয়া হয়। 

আয়োজকরা জানান, ট্যাবগুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয় করা হয়েছিলো। এ প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত যেসব ট্যাব ছিলো সেই ট্যাবগুলো সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এগুলো বিতরণ করা হচ্ছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা  মাধ্যমিক শিক্ষা কমকর্তা বদরুনাহার ইয়াসমিন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ প্যাদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬