ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহারকে ওএসডি

০৪ এপ্রিল ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
কামরুন নাহার

কামরুন নাহার © ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে সম্প্রতি কামরুন নাহারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের দুর্নীতি তদন্তের নির্দেশও দেওয়া হয়। 

আরও পড়ুন: ভিকারুননিসার অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী কার্যালয়ের

প্রধানমন্ত্রীর কার্যালয়ম থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলমের সই করা এক চিঠিতে ২৮ মার্চ এ নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

২০২০ সালের ২৯ ডিসেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁকে অধ্যক্ষ করে সেদিন একটি আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি ঢাকার রূপনগরের দুয়ারী পাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

সাপের কামড়ে আইসিইউতে শিক্ষার্থী, প্রাধ্যক্ষের পদত্যাগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬