বিদ্যালয়ে ভর্তিতে লটারি কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী

১২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
বিদ্যালয়ে ভর্তিতে লটারি কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী

বিদ্যালয়ে ভর্তিতে লটারি কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রথমে এই লটারি ১০ ডিসেম্বর হবার কথা থাকলেও তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবার সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ভর্তির লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভরি্ততে ডিজিটাল এ পদ্ধতির উদ্বোধন করা হয়।

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা ৬ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছে। ৫৪০টি সরকারি মাধ্যমিকে প্রথম থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি হতে প্রায় ৬ লাখ ২৬ হাজার আবেদন জমা পড়েছে। শিক্ষার্থীরা প্রতিটি আবেদনে পাঁচটি করে স্কুল পছন্দ দিতে পেরেছে।

অনলাইন লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে সরকারি স্কুলগুলোতে। সরাসরি লটারিতে ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। এর বাইরে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা রাখা হয়েছে।

একই স্থানে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তবে বেসরকারিতে আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

এবারও অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল দেখতে পারবেন।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081