কুড়িয়ে পাওয়া ২০ হাজার টাকা ফিরিয়ে দিল স্কুলছাত্র পলাশ

১৬ নভেম্বর ২০২২, ০৮:৪৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
কুড়িয়ে পাওয়া টাকার মালিক জাবেদ এমদাদ চৌধুরীর হাতে গতকাল তুলে দেয় পলাশ

কুড়িয়ে পাওয়া টাকার মালিক জাবেদ এমদাদ চৌধুরীর হাতে গতকাল তুলে দেয় পলাশ © সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুর্ঘটনাকবলিত গাড়িতে কুড়িয়ে পাওয়া ২০ হাজার ৬০০ টাকা মালিককে ফিরিয়ে দিয়েছে স্কুলছাত্র মোবারক আলী পলাশ (১৬)। সে রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্র। তিন মাস আগে এই টাকা পাওয়ার পর সে এত দিন ধরে মালিককে খুঁজছিল।

স্কুলছাত্র পলাশ জানায়, সে দারিদ্রতার কারণে পড়ালেখার পাশাপাশি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ডাম্পিংয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। গত ১৯ অক্টোবর উপজেলার নুরপুরে একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হলে সেটি ডাম্পিংয়ে আনা হয়। তখন সে নিয়ম অনুযায়ী প্রাইভেট কারটি তল্লাশি করে এবং একটি মানিব্যাগের ভেতর ২০ হাজার ৬০০ টাকা পায়। টাকা পাওয়ার পর সে টাকার মালিককে খুঁজতে থাকে।

আরও পড়ুন: মুচলেকা দিয়ে ফের যৌন হয়রানিতে কুবি ছাত্র

একপর্যায়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার তার মালিক নিতে আসলে তার সঙ্গে যোগাযোগ করে পলাশ। কুড়িয়ে পাওয়া টাকার মালিক জাবেদ এমদাদ চৌধুরীর হাতে গতকাল তুলে দেয় সে।

এ বিষয়ে টাকার মালিক জাবেদ এমদাদ চৌধুরী বলেন, স্কুলছাত্র পলাশ যে মহানুভবতা দেখিয়েছে তা আসলেই বিরল আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এ বিষয়ে স্কুলছাত্র পলাশ বলেন, দীর্ঘ তিন মাস টাকাগুলো আমার কাছে ছিল। আমি বিভিন্নভাবে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আজ টাকা ফিরিয়ে দিতে পেরে আমি খুবই খুশি।

জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬