এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টা, কমলো নম্বরও

১৯ অক্টোবর ২০২২, ০২:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমেছে। প্রতিটি পত্রের পরীক্ষা দিতে ২ ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। রচনামূলক অংশের পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবেন। আর নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা দিতে ২০ মিনিট সময় দেয়া হবে। এবারের পরীক্ষায় স্বাভাবিক পরিস্থিতির তুলনায় নম্বর ও কমিয়ে আনা হয়েছে। নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেওয়া হয়। তবে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোতে পরীক্ষার্থীদের প্রতি পত্রে ৪৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এরমধ্যে রচনামূলকে ৩০ নম্বর ও নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বর। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক ছাড়া বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রতি পত্রে ৫৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন: এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

এরমধ্যে ৪০ নম্বর রচনামূলক পরীক্ষা ও ১৫ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরের।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যাবহারিক পরীক্ষা, শেষ হবে আগামী ২২ ডিসেম্বর।

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় পোশাক জব্দ
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকার ২৬ কলেজকে শোকজ
  • ০৫ নভেম্বর ২০২৬
জামিন পেলেন পরীমনি
  • ০৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার 
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950