এসএসসি প্রশ্নফাঁস: ছয় আসামির জামিন নামঞ্জুর

১১ অক্টোবর ২০২২, ১০:৩৭ PM
প্রশ্নপত্র ফাঁসের মামলায় আটক ছয় আসামি

প্রশ্নপত্র ফাঁসের মামলায় আটক ছয় আসামি © সংগৃহীত

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আটক ছয় আসামির জামিন নামঞ্জুর করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলি।

মঙ্গলবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে আবারো জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 

এই মামলার আসামিরা হচ্ছেন-প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন, কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুর রহমান, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। আসামিরা সবাই ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অফিস স্টাফ।  

আরও পড়ুন: যবিপ্রবির ভর্তিতে থাকছে না জিপিএ নম্বর, ক্লাস শুরু জানুয়ারিতে

ভূরুঙ্গামারী থানার মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজাহার আলী বলেন, 'ইতোপূর্বে ৪ আসামি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া মামলার সার্বিক বিষয়ে তদন্ত চলমান রয়েছে।'

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। 

এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড। নতুর প্রশ্নপত্র এবং নতুন রুটিনে পরীক্ষা নেওয়া শুরু করেছে দিনাজপুর বোর্ড।

ট্যাগ: এসএসসি
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬