বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিলেন মিরাজ

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ PM
এসএসসি পরীক্ষার্থী মিরাজ

এসএসসি পরীক্ষার্থী মিরাজ © সংগৃহীত

বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মাহিদুল হোসাইন খান মিরাজ (১৬) নামের এক পরীক্ষার্থী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মো. মাহিদুল আখাউড়া পৌরসভার দেবগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. মোতাহের হোসেন খানের (৫২) ছেলে।

জানা যায়, মিরাজের বাবা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ায় অবস্থিত গ্রীন ভ্যালী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। অন্যদিকে ছেলের এসএসসি পরীক্ষা থাকায় তার বাবার লাশ বাড়িতে রেখেই গণিত পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে।

মিরাজের মামা মো. আরিফুল ইসলাম জানান, বাড়িতে মিরাজের বাবার লাশ অপেক্ষা করছে মিরাজের জন্য। আমি তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের গভঃ মডেল গার্লস হাই স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করানোর জন্য নিয়ে আসি বলেও জানান তিনি।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক মো. অলি আহমদে জানান, আমরা মিরাজের পাশে ছিলাম। আমার কক্ষে মিরাজ পরীক্ষা দিয়েছে। তার বাবার লাশ বাড়িতে রেখে গণিতের মতো একটি কঠিন পরীক্ষা দিয়েছে। মাঝে মাঝে দেখি মিরাজের চোখ দিয়ে পানি পড়ছে বলেও জানান তিনি।

ট্যাগ: এসএসসি
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬