এসএসসির স্থগিত ৪ পরীক্ষার রুটিন প্রকাশ

২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

এসএসসি-২০২২ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি শিক্ষার স্থগিত পরীক্ষাসমূহের নতুন রুটিন প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

নতুন রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা হবে ১০ অক্টোবর সোমবার, ১১ অক্টোবর মঙ্গলবার হবে কৃষি শিক্ষা, ১২ তারিখ বুধবার পদার্থ বিজ্ঞান, রসায়ন পরীক্ষা হবে ১৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: প্রশ্নফাঁস হলেও যে কারণে স্থগিত হয়নি এসএসসির দুই পরীক্ষা

এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাসমূহ ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী সেগুলো ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

 

ট্যাগ: এসএসসি
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬