প্রশ্নফাঁসের বিষয়টি ভালোভাবে দেখার সুযোগ নেই: সচিব

২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪০ AM
মো. আবু বকর ছিদ্দীক

মো. আবু বকর ছিদ্দীক © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, প্রশ্নফাঁসের বিষয়টি ভালোভাবে দেখার সুযোগ নেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যে প্রশ্নফাঁস হলো, তা থানার লকার থেকে আনার সময় ফাঁস হয়েছে। মূলত সেখানকার কেন্দ্র সচিব এ ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে ‘শিক্ষাক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, ভুরুঙ্গামারি ওই কেন্দ্রটির সচিব বিজ্ঞান বিভাগের বাড়তি কিছু প্রশ্ন নিয়ে নেন। যা পরে আমাদের নজরে আসে। তবে প্রশ্নগুলো এখনো ছড়িয়ে পড়েনি। বাণিজ্যিক উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারও সহায়তার উদ্দেশে নেওয়া হয়েছে তা তদন্তে জানা যাবে।

আরও পড়ুন: ঢাবি থেকে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি হয় যেভাবে

এদিকে, প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসির চারটি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আবু বকর ছিদ্দীক বলেন, প্রশ্নফাঁস হয়েছে। এ কারণেই পরীক্ষা স্থগিত হয়েছে। আগের প্রশ্নফাঁস ও এখনকার প্রশ্নফাঁসের পার্থক্য আছে। এবারের প্রশ্নফাঁস ফেসবুক বা গণমাধ্যমে ছড়িয়ে পড়েনি। তবে এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬