নকল দিতে গিয়ে তিন শিক্ষক আটক

২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে তিন শিক্ষককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। তারা সবাই এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক।

আটককৃত শিক্ষকরা হলেন— ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খন্ডিকালীন শিক্ষক তৈয়ব (৩২) এবং সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম।

জানা গেছে, মঙ্গলবার এসএসসির ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শিক্ষকরা বিদ্যালয়ের একটি কক্ষের পরীক্ষার্থীদের নকল দিচ্ছিলেন। এসময় কেন্দ্রের দায়িত্বরা তাদের আটকিয়ে রাখে। পরীক্ষা শেষ হওয়ার পর তাদের উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার। তিনি জানান, অভিযুক্ত তিন শিক্ষক আমাদের হেফাজতে আছেন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950