পরীক্ষার হলে শিক্ষার্থীদের নকল দিতে গিয়েছিলেন দুই শিক্ষক, অতপর...

১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০১ PM
নকল

নকল © প্রতিকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। দুই শিক্ষককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন তিনি।

আরও পড়ুন: প্রশাসনিক জটিলতা বন্ধে ফের অবস্থান শুরু ঢাবি শিক্ষার্থীর।

ওই শিক্ষকরা হলেন- ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮) ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন, বহিরাগত দুই শিক্ষক একটি কক্ষে শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে। পরে তাদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬