এসএসসি পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কৃত ২৬ শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন সারাদেশে ২৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রথম দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৫ হাজার ২১১ জন। আর অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ জন। 

এসএসসিতে ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন, দাখিলে ২ লাখ ৪৯ হাজার ৬০ জন ও কারিগরি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪১ হাজার ৯৬৩ শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুনঃ শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় রাবি ছাত্র বহিষ্কার 

এসএসসিতে ১৬ হাজার ৬২৭ জন, দাখিলে ১০ হাজার ৯৫৮ জন ও কারিগরি ভোকেশনাল পরীক্ষায় ৬ হাজার ২৭৫ জন অনুপস্থিত ছিল। 

নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯ জন, কুমিল্লা বোর্ডে  ২ হাজার ৮৬৬ জন, যশোর বোর্ডে ১ হাজার ৮২৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১১৯ জন, বরিশাল বোর্ডে ৯৯২ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬৯৬ জন ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছে ২৬ জনকে। এদের মধ্যে এসএসসির ৬ জন, দাখিলের ১২ জন ও ভোকেশনালের ২৬ জন।

ট্যাগ: এসএসসি
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬