ভুল করে অন্য কেন্দ্রে পরীক্ষার্থী, সঠিক কেন্দ্রে পৌঁছে দিলো ট্রাফিক পুলিশ

১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৯ PM
সঠিক কেন্দ্রে পৌঁছে দিচ্ছে ট্রাফিক পুলিশ

সঠিক কেন্দ্রে পৌঁছে দিচ্ছে ট্রাফিক পুলিশ © সংগৃহীত

ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামপুরে এ ঘটনা ঘটে। ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন মোল্লা বলেন, এক পরীক্ষার্থী তার মাসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখে যে তার কেন্দ্র হলো শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টা দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ এক বোর্ডেই এসএসসি পরীক্ষা দিচ্ছে না ৩৭ হাজার শিক্ষার্থী

পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দু'জনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।

যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারায় তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬