জেএসসি-জেডিসির নতুন সিলেবাস-নম্বর বণ্টন প্রকাশ

১২ জুন ২০১৮, ০৪:০৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেটে (জেডিসি) পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের পরিবর্তিত পাঠ্যক্রম, নম্বর বণ্টন এবং নমুন প্রশ্ন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর ওয়েবসাইটে এগুলো প্রকাশ করা হয়। চলতি বছর থেকে এটি কার্যকর হবে।

আগে জেএসসি-জেডিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজির দুটি করে পত্রে ১৫০ করে নম্বরের পরীক্ষা নেওয়া হলে এখন থেকে বাংলা ও ইংরেজিতে আর আলাদা পত্র থাকবে না। একেকটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া, চতুর্থ বিষয়ের পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।

শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমাতে গত ৩১ মে জেএসসি-জেডিসিতে তিনটি করে বিষয় কমানোর পাশাপাশি পরীক্ষার নম্বর ২০০ কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি।

আগে জেএসসি-জেডিসিতে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে পরীক্ষা দিতে হত শিক্ষার্থীদের। এখন বাংলা ও ইংরেজির দুটি এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা আর দিতে হবে না।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসিতে এখন ৮৫০ নম্বরের পরিবর্তে ৬৫০ নম্বর এবং জেডিসিতে ১১৫০ নম্বরের পরিবর্তে ৯৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬