চাকরির শেষ দিনে ১৯ শিক্ষককে গোপনে বদলি ডিজির, বাতিলের নির্দেশ

২২ জুন ২০২২, ০৯:৩৫ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক চাকরির শেষ দিনে বদলি করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ শিক্ষককে। অথচ করোনার কারণে দুই বছর ধরে বন্ধ আছে শিক্ষক বদলি। এ আদেশ ডিপিইর ওয়েবসাইটেও দেওয়া হয়নি। বিষয়টি জানার পর বদলি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গত ১৪ জুন অবসরে যান। আগের দিন ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় তাকে। চাকরির শেষ দিনে তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১৯ শিক্ষককে বদলি করেন। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আরডিপিপি অনুমোদন না হলেও পরামর্শক পদে নিজেকে নিয়োগের প্রস্তাবও করে যান মহাপরিচালক।

বিষয়টি জানার পর মঙ্গলবার দলিগুলো বাতিলের নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরে বিষয়টি নিয়ে কাজ শুরু করে সংশ্লিষ্টরা। সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ব্যাপারটি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: ভারতে থেকেও ৯ বছর বেতন নিয়েছেন দেশ থেকে

জানা গেছে, বদলি নির্দেশনা বাতিলের প্রক্রিয়া শুরুর পাশাপাশি সংশ্লিষ্ট কয়েক কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। চাঁদপুর জেলার মতলব উত্তর থেকে মাহমুদা আক্তার নামে এক শিক্ষক এরই মধ্যে ঢাকা মহানগরের যাত্রাবাড়ীতে বদলি হয়েছেন। কাজেও যোগ দিয়েছেন। 

সূত্র জানায়, যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের চিঠি গোপনে দেওয়া হয়েছিল। এ তথ্য ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি। বিষয়টি জেনেছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এ নিয়ে মুখ খুলছেন না কেউ।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950