শিগগিরই উপবৃত্তির টাকা পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা, জরুরি নির্দেশনা

১৪ জুন ২০২২, ০৯:২৮ AM
উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত টাকা পাঠানোর কাজ শিগগিরই শুরু হচ্ছে

উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত টাকা পাঠানোর কাজ শিগগিরই শুরু হচ্ছে © ফাইল ছবি

উপবৃত্তির অর্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ টাকা প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ শিগগিরই শুরু হচ্ছে।

টাকা উত্তোলনের ক্ষেত্রে অভিভাবকগণদের কোনো ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার যাতে না হন সে জন্য অধিদপ্তর কিছু নির্দেশনা দিয়েছেন-

১. নগদ একাউন্টটি সচল এবং পিন রিসেট করে গোপন রাখতে হবে।

২. একাউন্ড হোল্ডার বা সুবিধাভোগী পিন নম্বর অন্যের সাথে শেয়ার করবে না।

৩. অভিভাবক নগদ একাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখবেন ও মেসেজ দেখবেন। ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করবেন।

আরো পড়ুন: শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

৪. মোবাইল ফোন অথবা সিম হারিয়ে গেলে বা একাউন্ট হ্যাক হলে দ্রুত বন্ধ করে সিম পরিবর্তনের বিষয়টি অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

৫. যে কোনো সমস্যায় অভিভাবক বা সুবিধাভোগী প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬