প্রাথমিকের শিক্ষক বদলিতে বাধা নেই

১৩ জুন ২০২২, ০৮:৪৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলিতে আর বাঁধা নেই। বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। করোনাভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদপ্তর।

সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে।

এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কামডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬