শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল চলতি সপ্তাহে

০৫ জুন ২০২২, ০৯:০৫ PM
শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল চলতি সপ্তাহে

শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল চলতি সপ্তাহে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে। রবিবার (৫ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বলেন, একইসঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে। আর তৃতীয় ধাপের ফলও দ্রুত প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। আশা করছি চলতি সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের চুক্তি ১৫ লাখে

এদিকে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত নেয় সরকার। ২০২০ সালের ২০ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা থেকে পরীক্ষার জন্য আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সে হিসাবে ১টি পদের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে ২৯ প্রার্থীকে। তিন ধাপে আয়োজন করা হয়েছে এ নিয়োগ পরীক্ষার।

এর আগে গত ২০ মে ২৯টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ৩ জুন ৩২ জেলায় পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬