শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৪ লাখ ৪৬ হাজার

০২ জুন ২০২২, ০৭:৪২ PM
প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা কাল

প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা কাল © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও এই ধাপের সঙ্গে নেওয়া হবে। বুধবার (০২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।

এদিন ৩২ জেলাসহ ১৮ জেলার সব উপজেলায় ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ ধাপে- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়- জেলার সব উপজেলায় পরীক্ষা হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল শিগগিরই: ডিজি

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ও  দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০  মে অনুষ্ঠিত হয়। তিন পর্বে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।  

আজ শুক্রবার যেসব জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো- নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা), নাটোর (নলডাঙ্গা, সদও ও সিংড়া), কুষ্টিয়া (ভেড়ামারা, দৌলতপুর  ও কুমারখালী), ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা), সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর ও তালা), বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল)।

এছাড়া জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী), রাজবাড়ী (বালিয়াকান্দি ও সদর), পিরোজপুর (ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া), পটুয়াখালী (বাউফল, দশমিনা ও গলাচিপা), সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা), হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট), কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদও ও নাগেশ্বরী) ও গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী)।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬