প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন আজ

০২ জুন ২০২২, ০৯:১৪ AM
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘাদিন নানা কারণে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২ জুন) দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, শিক্ষার্থীদের গণতন্ত্রিক মন-মানসিকতা তৈরি করতে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিদ্যালয় একটি কাউন্সিল গঠন করা হবে। বৃহস্পতিবার (২ জুন) এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করেছেন। শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে অবহিতকরণ সভাও অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনার। পরদিন ২৩ মে ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

২০১০ সালে সর্বপ্রথম স্টুডেনস কাউন্সিল নির্বাচন শুরু হয়। কিন্তু ২০১৩ সালের পর নানা জটিলতায় তা আর সম্ভব হয়নি। দীর্ঘদিন পর ২০২২ সালে আবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র জানিয়েছে, গত ২৪ মে মনোনয়ন আহ্বান করে গত ২৮ মে তা জমা নেওয়া হয়েছে। পরদিন ২৯ মে মনোনয়নপত্র বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে গত ৩০ মে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ওই দিনই ফল ঘোষণা করা হবে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬