প্রাথমিক শিক্ষক নিয়োগ

তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রকাশ কাল

২৮ মে ২০২২, ০৪:৩৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল রোববার প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে জেলা ও উপজেলাসমূহকে বিন্যস্ত করে আগামী ৩ জুন ৩য় ধাপের লিখিত পরীক্ষা সকাল ১০:৩০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ১০:০০ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোন্ তারিখে কোন জেলা/উপজেলাসমূহের পরীক্ষা তা অধিদপ্তরের ওয়েবসাইট হতে জেনে নেয়া যাবে।‘’

এতে বলা হয়, ‘‘বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া সিলেট জেলার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৩ জুন উপরোল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সিলেট জেলার প্রার্থীগণ পূর্বে ডাউনলোডকৃত প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে। নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন হবে না।’’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু জুনে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীগণ রোববার (২৯ মে) থেকে admit.dpe.gov.bd-ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসি-এর রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। 

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শীট পূরণের নির্দেশাবলী এবং সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।’’

প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ো…
  • ৩০ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence