প্রাথমিক

শিক্ষক নিয়োগের ভাইভা নেবেন পিটিআই সুপারিনটেনডেন্ট

১৯ মে ২০২২, ০৫:৪৫ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নেবেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট।

বুধবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৬তম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালের ২৭ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনপূর্বক জেলা পর্যায়ে ইন্টারভিউ বোর্ডের (খ) নং সদস্য হিসেবে জেলার একজন বিদ্বান/বিদ্যোৎসাহী/অবসরপ্রাপ্ত শিক্ষক (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত) এর পরিবর্তে জেলা সদরের পিটিআই সুপারিনটেনডেন্টকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।’’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বিভাজনে পরিবর্তন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬