প্রাথমিক শিক্ষক নিয়োগ: ভাইভার নম্বর বিভাজন যেভাবে

১৯ মে ২০২২, ০৪:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। 

বুধবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা থেকে মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৫তম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ এপ্রিল ২০০৯ তারিখের স্মারকে জারীকৃত পত্রে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিম্নরূপে সংশোধন করা হলো।’’

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বর দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাবে শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর। আর দ্বিতীয় ভাগে ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের চুক্তি ১৫ লাখে

শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র জন্য ৪। এইচএসসি/সমমানের জন্য ৪ এবং স্নাতক/সমমানে প্রাপ্ত জিপিএ’র জন্য ২ নম্বর নির্ধারণ করা হয়েছে। 

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/জিপিএ ৩.০০ বা তদুর্ধ-৪ (চার),
২য় বিভাগ/জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম-৩ (তিন),
৩য় বিভাগ/জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম ১(এক) নম্বর।

স্নাতক/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/সমতুল্য সিজিপিএ [৪ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব, ৫ স্কেলে
৩.৭৫ বা তদুর্ধ্ব]-২ (দুই) নম্বর।
২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ [B স্কেলে ২.২৫ থেকে ৩.০০ এর কম,
৫ স্কেলে ২.৮ থেকে ৩.৭৫ এর কম] ১ (এক নম্বর)।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950