প্রাথমিকে নিয়োগ হচ্ছে আরও ৫ হাজার শিক্ষক

১৬ মে ২০২২, ১০:০৩ AM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন পাঁচ হাজার শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাচ্ছেন আরও পাঁচ হাজার ১৬৬ জন শিক্ষক। সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আটটি শর্তে সহকারী শিক্ষকের পদগুলো তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। গত ৮ মে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ৫ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো। অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনে এ সম্মতি দেওয়া হয়েছে।

আট শর্তে বলা হয়েছে, এতে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে সম্মতি গ্রহণ করতে হবে। বেতন স্কেল নির্ধারণ করতে হবে বাস্তবায়ন অনুবিভাগ হতে । এ ছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে। যে তারিখে মন্ত্রণালয় থেকে পদ সৃজনের আদেশ জারি হবে, সেই তারিখ থেকে পদ সৃজিত হবে। অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অনুসরণ করতে হবে।

আরো পড়ুন: ডিপিই’তে দর্শনার্থী প্রবেশ নিষেধ

এ ছাড়া সহকারী শিক্ষক (সংগীত ও শারীরিক শিক্ষা) পদ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে। পদ সৃজনের চূড়ান্ত আদেশে জনপ্রশাসনের সব শর্ত উল্লেখ করতে হবে। পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃজনের সরকারি আদেশের পৃষ্ঠাঙ্কন করা কপি জনপ্রশাসনের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬