ডিপিই’তে দর্শনার্থী প্রবেশ নিষেধ

১৫ মে ২০২২, ১১:০২ AM
লোগো

লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে (শুক্রবার)। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এ উপলক্ষে সোমবার (১৬ মে) থেকে শনিবার (২১ মে) পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মে) বিষয়টি জানিয়ে অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২০ মে (শুক্রবার) হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬ থেকে ২১ মে পর্যন্ত সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।

আগামী শুক্রবার দ্বিতীয় ধাপে যেসব জেলা ও উপজেলায় পরীক্ষা নেওয়া হবে তার একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট ও রংপুর জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মেয়েবন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়ান ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলায়ও এ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা ও সাপাহার উপজেলা; নাটের জেলার বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর ও লালপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, শাহজাদপুর, সদর ও তাড়াশ উপজেলা; কুষ্টিয়া জেলার খোকসা, সদর ও মিরপুর উপজেলা; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু, সদর ও কালিগঞ্জ উপজেলা; যশোর জেলার অভয়নগর, চৌগাছা, সদর ও বাঘেরপাড়া উপজেলা; সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা; বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া ও শরণখোলা উপজেলা; জামালপুর জেলার সদর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা; ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা ও ত্রিশাল উপজেলা; নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর ও পূর্বধলা উপজেলা; কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া ও তাড়াইল উপজেলা।

একই দিন পরীক্ষা হবে টাঙ্গাইল জেলার কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর ও বাসাইল উপজেলায়। এছাড়া রাজবাড়ি জেলার কালুখালি ও গোয়ালন্দ উপজেলা; কুমিল্লা জেলার দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট ও তিতাস উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলা; পিরোজপুর জেলার নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলা; পটুয়াখালী জেলার কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি ও দুমকি উপজেলা; সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর ও তাহিরপুর উপজেলা; হবিগঞ্জ জেলার সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলা; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট, রাজিবপুর, রৌমারী ও উলিপুর উপজেলা; গাইবান্ধা জেলার সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় এ দিন পরীক্ষা হবে।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950