প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ, ক্লাস হবে দুই শিফটে

০১ মার্চ ২০২২, ০৮:১৫ PM
প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা © ফাইল ফটো

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হচ্ছে আজ বুধবার (২ মার্চ)। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে। তবে প্রাথমিক খুললেও বন্ধই থাকছে প্রাক-প্রাথমিক বিদ্যালয়।

জানা গেছে, আরও অন্তত দুই সপ্তাহ দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতি ভালো থাকলে তখন প্রাথ-প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাসে আনা হবে। তবে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে ভিন্ন সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল গণমাধ্যমকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করতে আমরা পুরোপুরি প্রস্তুত। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ক্লাস নেয়া হবে। প্রাক-প্রাথমিকের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আরও অন্তত দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: এবারের এইচএসসিতে তথ্যপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হচ্ছে না

এদিকে অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সব বিদ্যালয় দুই শিফটে পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্টান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ প্রায় ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বর মাসে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।

এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণ কমে আসায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলেও দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয় বন্ধই ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬
মশারি ছাড়াই ডেঙ্গু রোগীদের চিকিৎসা, ডেঙ্গু ছড়ানোর শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬