কাজ না করলে প্রাইমারি স্কুলের দপ্তরিদের সেবামূল্য দেয়ার সুযোগ নেই

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। তাই মামলা বা অন্য কোনো কারণে কাজ না করলে প্রাথমিকের দপ্তরি কাম প্রহরী পদে কর্মরতদের সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার জারি করা এক পরিপত্রে এসব বিষয় জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারি বেতনধারী চাকরি বা পদ নয়। 

এ কর্মীদের সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। তাই যতদিন কাজ করবেন, ততদিনের সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেওয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবামূল্য পাবেন।

আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬