প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১০ PM
মো. আমিনুল ইসলাম খান

মো. আমিনুল ইসলাম খান © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম খান। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তিনি মন্ত্রণালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।

পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক পরিচতি সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তাঁর মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করবেন এবং প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের সর্বোচ্চগুরুত্বারোপের বিষয় বিবেচনায় আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করবেন।

আরও পড়ুন: মানসম্মত প্রাথমিক শিক্ষা: অর্জন, প্রতিবন্ধকতা ও করণীয়

যোগদানকৃত সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত রচনা করে, শিশুর আগামীর পথচলা নির্দেশ করে, জাতির উন্নতি ও অগ্রগতি প্রাথমিক শিক্ষার বহুলাংশে নির্ভরশীল, তাই প্রাথমিক শিক্ষার গুনগত মানের সাথে আপোষ করা চলবে না, এ জন্য শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। তিনি মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, ও মোশাররফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬