করোনা সংক্রমণ বৃদ্ধি

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সীমিত পরিসরে

১২ জানুয়ারি ২০২২, ১০:৫৫ PM
করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে

করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে © ফাইল ফটো

প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমিত পরিসরে আগের মতো শ্রেণি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর পর যেভাবে চলেছে, সেভাবেই সীমিত পরিসরে ক্লাস চলবে।

আজ বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফ্রেন্ডশিপ আয়োজিত ‘কোভিড-১৯ অতিমারীকালীন শিখন ঘাটতি; চরাঞ্চলে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির অভিজ্ঞতা’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউটের শিক্ষক প্রফেসর আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা রুনা খান। সেমিনারে তৃণমূল পর্যায়ের ভিডিওচিত্র ও গবেষণা পত্র উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে গেলেও শিক্ষার্থীদের টিকা কার্যক্রম ও স্বাস্থ্যবিধি জোরদার করে মাধ্যমিক থেকে পরবর্তী স্তরে শ্রেণি কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে ১২ বছরের নিচে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা না যাওয়ায় স্বাস্থ্যবিধিতে জোর দিয়ে স্কুল খোলা রাখছে সরকার।

‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬