প্রাথমিকে শিক্ষার্থী মূল্যায়ন করা হবে যেভাবে

২৪ নভেম্বর ২০২১, ১০:৫৩ AM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি আদেশ প্রকাশ করেছ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

আদেশে বলা হয়, গত ১৬ মার্চ ২০২০ সাল পর্যন্ত বিদ্যালয়ে স্বাভাবিক ছিল পাঠদান। এরপর করোনার পরিস্থিতিতে এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদান পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এমতাবস্থায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

এ বিষয় প্রাথমিক শিক্ষা অধিদফরের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হলেও এর মানে এই নয় যে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। বিভিন্নভাবেই মূল্যায়ন করা হতে পারে। এটা আসলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করবে। এটা এমন হতে পারে, বাড়ির কাজ দেয়া হলো এ থেকে পরদিন শিক্ষার্থীরা কী শিখলো তার মধ্য দিয়ে মূল্যায়ন করা।

প্রসঙ্গত, মন্ত্রণালয় বা অধিদফতরের নির্দেশনা না থাকলেও দেশের বিভিন্ন সরকারি প্রাথমিকে পরীক্ষা নেয়ার মতো ঘটনা ঘটছে। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদফতর এ নির্দেশনা দিলো।

সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950