বিদ্যালয়ের ক্লাসরুম এখন ধানের গোডাউন

০৬ আগস্ট ২০২১, ০৬:৪৮ PM
বিদ্যালয়ের কয়েকটি ক্লাসরুম এখন স্থানীয় ধান ব্যবসায়ীদের দখলে

বিদ্যালয়ের কয়েকটি ক্লাসরুম এখন স্থানীয় ধান ব্যবসায়ীদের দখলে © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি ক্লাসরুম এখন স্থানীয় ধান ব্যবসায়ীদের দখলে রয়েছে। শুধু তাই নয়, রীতিমত ক্লাসরুম এখন গোডাউনে পরিণত হয়েছে।

জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ক্লাসরুমে শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলো এক পাশে একটি পর একটি রেখে সেখানে ধান গুদামজাত করা হয়েছে।

করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের ভাগিনা ধান ব্যাবসায়ী কামরুজ্জামান নিজের ব্যবসার ধান সেখানে রেখেছেন। ব্যবহার করছেন তার ব্যবসায়িক ধান সংরক্ষণের জন্য বিদ্যালয়ের ক্লাসরুম।

পড়ুন: বিদ্যালয়ের সরকারি স্থাপনা ভেঙে নির্মাণ হচ্ছে মার্কেট

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এ ঘটনা জানেন না বলে দাবি করলেও তা সরানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। শারীরিক অসুস্থতার জন্য আমি বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ে যেতে পারিনি। তবে তিনি ধানগুলো অস্থায়ীভাবে শুকানোর জন্য বৃষ্টি এলে স্কুল ঘরে রাখার ব্যাপারে শুনেছেন বলে জানান।

এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন যাবত বিদ্যালয়ের ক্লাসরুমে ধান গুদামজাত করে বিক্রি করে আসছেন ধান ব্যাবসায়ী কামরুজ্জামান। এমনকি তিনি সেখানে ধান ওজন করে কেনা বেচাও করেন বলে অভিযোগ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শহীদুল ইসলাম জানান, করোনাকালীন সময় বিদ্যালয় বন্ধ থাকলেও সরকারি নির্দেশানুযায়ী বিদ্যালয় খোলার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে সকল প্রধানদের বলা হয়েছে। এরপরও বিদ্যালয়ের ক্লাসরুমে ধান মজুদ রাখতে দেয়া সম্পূর্ণ দায়িত্বে অবহেলার শামিল।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬