প্রাথমিকের ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা এন্ট্রির নির্দেশ

২৮ জুলাই ২০২১, ০৭:০৭ PM
বই হাতে শিক্ষার্থীরা

বই হাতে শিক্ষার্থীরা © ফাইল ছবি

‘প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা’ সফটওয়ারে ২০২২ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকের বিদ্যালয়ভিত্তিক চাহিদা এন্ট্রির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ২ আগস্টের মধ্যে শতভাগ এন্ট্রি সম্পন্ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) স্বাক্ষরিত অফিস আদেশটি বুধবার (২৮ জুলাই) প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা’ সফটওয়ারে ২০২২ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যবইয়ের বিদ্যালয়ভিত্তিক চাহিদা আগামী ২১ জুনের মধ্যে এন্ট্রি করার অনুরোধ জানানো হয়েছিল। পরে যেসব উপজেলা/থানা নির্ধারিত তারিখের মধ্যে এন্ট্রি শতভাগ সম্পন্ন করতে পারেনি তাদের শতভাগ এন্ট্রি সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

আদেশে আরও জানানো হয়, অচিরেই ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই সরবরাহ কাজ শুরু হতে যাচ্ছে। পাঠ্যবই সরবরাহ কাজ শুরুর আগেই পাঠ্যবইয়ের চাহিদা সংক্রান্ত তথ্য শতভাগ এন্ট্রি সম্পন্ন করা আবশ্যক। এমতাবস্থায় এখন পর্যন্ত যেসব উপজেলা/থানা এন্ট্রি কাজ সম্পন্ন করেনি তাদের আগামী ২ আগস্টের মধ্যে শতভাগ সম্পন্ন করার জন্য আবারও অনুরোধ জানানো হলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬