প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৭ PM

© লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা টিকা নেওয়ার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বাস্তবায়নে সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা-থানা শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আদেশে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকই টিকা নিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে।

আদেশে আরও বলা হয়, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার জন্য অতিদ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষকদের টিকার জন্য নিবন্ধন ও টিকা নেওয়ার নির্দেশিকা সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
  • ০৮ আগস্ট ২০২৬
বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬