প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন চান সংসদীয় কমিটির সদস্যরা

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৪ PM

© প্রতীকী ছবি

নিজ নির্বাচনী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন চান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। পাশাপাশি বিদ্যালয়গুলোর অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রাধিকারও চান তারা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

সংসদীয় কমিটির তার আগের বৈঠকে এ সুপারিশ করেছিলো। এ বিষয়ে মন্ত্রণালয় বলেছে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দনকরণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব/আবেদন প্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। কমিটি মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার সুপারিশ করে।

প্রশিক্ষণার্থী না থাকায় যেসব পিটিআইয়ের কার্যক্রম বন্ধ হয়ে আছে তা চালুকরণসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণগ্রহণ সহজীকরণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়। এছাড়া ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত গেজেটভুক্তির কার্যক্রম আরও গতিশীল করার সুপারিশ করা হয়।

সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসি ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম।

পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
  • ০৮ আগস্ট ২০২৬
বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬