প্রাথমিক শিক্ষার্থীদের বাড়িতে চাল-ডাল বিতরণের নির্দেশ

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২ AM

© ফাইল ফটো

প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট ও চাল-ডাল বিতরণের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের অধীনে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী কোভিড-১৯ এর সংক্রামণ রোধ এবং বিস্তার প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ফলে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ স্থগিত রয়েছে।

এর আগে গত ১০ জুন দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুদ চাল, ডাল ও ভোজ্য তেল বাড়িতে বাড়িতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্তের আলোকে বিতরণের এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, দারিদ্র পীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হবে। সেহেতু প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে এককালীন ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুটের মজুদ থাকা সাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আগের গাইড লাইন অনুযায়ী বিতরণ করতে হবে।

আদেশে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার পরস্পর সমন্বয় করে এনজিও কর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950