৩ মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে আমেরিকায় টাঙ্গাইলের শিক্ষিকা

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৫ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে আমেরিকায় বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে সে বছরের ২ অক্টোবর পর্যন্ত স্কুল থেকে ছুটি নেন। পরে সপরিবারে আমেরিকায় চলে যান তিনি। এরপর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় চিঠি পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ তানিয়া রহমানের ঠিকানায় ২৩ জুলাই ২০২০ তারিখে কৈফিয়ত চেয়ে চিঠি পাঠায় উপজেলা শিক্ষা অফিস। তাতেও ফল মেলেনি।

বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে গেছেন। একাধিকবার চিঠি দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950